আগারগাঁও মেট্রো স্ট্রেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ এএম
আগারগাঁও মেট্রো স্টেশন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমন্ডি ও আগারগাঁও মেট্রো স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার বিপরীতে সরকারি বয়েজ স্কুলের সামনে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনাস্থল তার থানা এলাকায় নয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। এতে কেউ আহত হননি। ঘটনাস্থল কাফরুল থানা এলাকায় পড়েছে।
তিনি আরও বলেন, ধানমন্ডি সরকারি বয়েজ স্কুলের সামনে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথা স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পায়নি। ফলে সেখানে প্রকৃতপক্ষে ককটেল বিস্ফোরণ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

