Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

Advertisement

রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডেমরা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে কোনাপাড়া এলাকায় অভ্যন্তরীণ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল করেন।

এ সময় বিএনপির নেতাকর্মী ও টহল পুলিশরা এগিয়ে এলে দ্রুত সটকে পড়েন মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

ঢাকা-৫ আসনের সাবেক এমপি ও ডেমরা থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মো. মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে নেতাকর্মীরা ওই মিছিল করেন।

এদিকে খবর পেয়ে ডেমরা ও যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে ঢাকা-৫ আসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লার বাড়ির সামনে অভ্যন্তরীণ সড়কে ডেমরা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও টহল পুলিশের উপস্থিতিতে মিছিল ছেড়ে সটকে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমানে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেফতার অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

বিক্ষোভে উত্তাল ঢাকা, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

বিক্ষোভে উত্তাল ঢাকা, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

দাবি আইনশৃঙ্খলা বাহিনীর শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

রাজধানীতে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু, চলবে যে সাত রুটে

রাজধানীতে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু, চলবে যে সাত রুটে

আরও পড়ুন

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

ডেমরায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

সংস্কারের কারণে মৌচাক মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

সংস্কারের কারণে মৌচাক মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেফতার ২৬ জন কারাগারে

মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেফতার ২৬ জন কারাগারে

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম