Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

ছবি: সংগৃহীত।

Advertisement

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এবং তাদের সঙ্গে দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে তাদের কর্মকান্ডে দেশ-মানুষের কল্যাণের রাজনীতি বুঝা যাচ্ছে না। এসব জ্বালাও পোড়াও- দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যতো রাজনৈতিক দল আছে সবাই একসঙ্গে বসি। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এদেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।

তিনি আরও বলেন, আপনারা এ দেশেরই সন্তান। কিন্তু আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সে প্রশ্নও তোলেন তিনি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দুঃখের সাথে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম পুরোনোরাই নতুন ভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।

এসময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন। আপনারা জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে বলে মনে করেন চরমোনাই পীর। তিনি বলেন, সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে পারে। তার মতে, বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে; এখন ইসলামই একমাত্র কার্যকর আদর্শ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেফতার

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সমমনা জোটের

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সমমনা জোটের

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য চিঠি

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম