Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাহিদ নিয়াজী।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। রায় ঘোষণার পর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

মামলার নথির বরাতে পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, নিহত সালেহা বেগম আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার হাসেন আলীর মেয়ে। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। ২০১৯ সালের ৯ অক্টোবর নিজ বাসায় সালেহা বেগমকে গলা কেটে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে জামাতা মোবারক হোসেনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

বন্দরে আ.লীগ-জাতীয় পার্টির ৫ নেতা গ্রেফতার

বন্দরে আ.লীগ-জাতীয় পার্টির ৫ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম