Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি।

Advertisement

টানা ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকছে মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায়। জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নমূলক কাজের কারণে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ অবস্থায় ভোগান্তি এড়াতে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

১. মানিকগঞ্জ সদর ২. সাটুরিয়া ৩. শিবালয় ৪. ইসলামপুর ৫. বারবাড়িয়া ৬. ধামরাই ৭. জয়পুরা ৮. ডাউটিয়া ৯. কালামপুর ১০. শ্রীরামপুর।

তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে।

উল্লেখ্য, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

আরও একটি গ্যাসকূপ, খনন শেষে মজুত পরীক্ষা শুরু

আরও একটি গ্যাসকূপ, খনন শেষে মজুত পরীক্ষা শুরু

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

পরিবারের খাবারে কাটছাঁট

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

আরও পড়ুন

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম