Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

Advertisement

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ডিউটি অফিসার বশির আহমেদ।

রোববার মধ্যরাত ৩টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কর্তৃপক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। পরে দুই ঘণ্টা পর সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, রোববার মধ্যরাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। নদীতে ফেরি চালকদের দৃষ্টিসীমা কমে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। 

এ কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। পরে ভোরের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ডিউটি অফিসার বশির আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সোমবার ভোর থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পথ চলতে বাড়তি সতর্কতা, নিরাপদ থাকতে মানুন ১০ নিয়ম

ঘন কুয়াশায় পথ চলতে বাড়তি সতর্কতা, নিরাপদ থাকতে মানুন ১০ নিয়ম

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি, অতঃপর...

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি, অতঃপর...

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে ফেরি বন্ধ

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে ফেরি বন্ধ

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম