Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওসিকে হুঙ্কার সাবেক ছাত্রলীগ নেতা রনির

সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

ওসি একরাম উল্লাহ ও নুরুল আজিম রনি।

Advertisement

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহকে ফেসবুকে হুমকি দিয়েছেন পলাতক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি। 

ওসির উদ্দেশে তিনি লিখেছেন- ওসি একরাম সময় কিন্ত সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?   

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।  

ফেসবুক পোস্টে ছাত্রলীগের এ নেতা লেখেন, ওসি একরাম, তার বাড়ি চকরিয়া, বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটনের সদরঘাট থানার ওসি।  নিজেকে একজন পুলিশের থেকেও সালাহউদ্দিনের কাছের মানুষ এবং ছাত্রদলের সাবেক নেতা পরিচয় দিতে বেশি পছন্দ করেন।

তিনি লেখেন, গত ২০ নভেম্বর শুক্রবার বিকাল বেলা সদরঘাট থানার মালুম মসজিদ এলাকায় সে বলে, এই এলাকায় আওয়ামী লীগের একটা মিছিল হলে ১০ জন আওয়ামী লীগের ঘর পোড়ানো হবে। তখন কিন্তু এর দায় আমি নেব না।

‘একজন ওসি কি এই কথা বলতে পারে? বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সদরঘাট এলাকায় আওয়ামীপন্থি লোকজন থেকে রীতিমতো চাঁদাবাজি করে যাচ্ছে এই ওসি একরাম।’

রনি লেখেন, ওসি একরাম সময় কিন্ত সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দুবাই পালিয়ে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সময়ে সমালোচিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এ সাধারণ সম্পাদক। সে সময় অস্ত্র মামলায় জেলও কেটেছেন তিনি। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারীতে ভোট কেন্দ্রের বাইরে অস্ত্রসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত রনিকে দুবছরের সাজা দেন। পরে জামিনে মুক্তি পান তিনি।   

সেসময় চাঁদার দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। এরপর ২০ লাখ টাকা চাঁদা দাবিতে এক কোচিং সেন্টারের মালিককে মারধর করেন তিনি। এ ঘটনার পর তাকে চট্টগ্রাম নগর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

নিয়োগ জালিয়াতি: রেলওয়ের সাবেক জিএমসহ দুজনের কারাদণ্ড

নিয়োগ জালিয়াতি: রেলওয়ের সাবেক জিএমসহ দুজনের কারাদণ্ড

৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা

৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা

পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে

পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

আরও পড়ুন

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

বিক্ষোভের মুখে রাজশাহী মহানগর যুবদলে পদায়ন বাতিল

বিক্ষোভের মুখে রাজশাহী মহানগর যুবদলে পদায়ন বাতিল

ওসিকে হুঙ্কার সাবেক ছাত্রলীগ নেতা রনির সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম