Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

ছবি: যুগান্তর

Advertisement

কেউ অসুস্থ হলে শোনা মাত্র সেই মানুষের পাশে ছুটে যেতেন রুবিয়া পারভীন। দরিদ্র মানুষ হলে নিজের পাশাপাশি ফেসবুকে পোস্ট দিয়ে বাড়িয়ে দিতেন সহযোগিতার হাত। বিশ্ববিদ্যালয় শিক্ষক স্বামী, একমাত্র ছেলে ও জমজ দুই মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছিল রুবিয়া পারভীনের দিন। 

বাবার বাড়ি বেড়াতে এলে নিজ উদ্যোগে গ্রাম ঘুরে ঘুরে নারীদের নিয়ে স্তন ও জরায়ু ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন। কার ওষুধ লাগবে, কার হাসপাতালের ঠিকানা লাগবে, কে চিকিৎসা খরচ যোগাতে পারছে না-এমন নানা মানবিক কাজে সহযোগিতা করা একসময় নেশায় পরিণত হয়েছিল গৃহবধূ রুবিয়া পারভীনের। কিন্তু সেই সুখের আকাশে জমেছিল মেঘ! ক্যানসার নামক মারণ রোগের ব্যাপারে সচেতনতা বাড়ানো সেই রুবিয়া পারভীনই আজ থেকে চার বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার পর সুস্থও হন। এভাবে পর পর দুবার ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরেও এসেছিলেন রুবিয়া পারভীন। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি তার জীবনে! 

জীবন যুদ্ধে হার না মানা রুবিয়া পারভীন আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে এবার বেশি মাত্রায় তার শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসারের জীবাণু। স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে পুরোপুরি নিঃস্ব হতে হয়েছে রুবিয়া পারভীনের স্বামী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ওয়ালিউর রহমান আকন্দকে। প্রায় কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে এ পর্যন্ত। কিন্তু শরীরে ক্যানসারের জীবাণু ছড়িয়ে পড়ায় স্ত্রী রুবিয়া পারভীন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। 

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বাবা আব্দুর রাজ্জাক সরকারের বাড়িতে মৃত্যু যন্ত্রণায় কাতরানো রুবিয়া পারভীনকে অতিসম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দেখানো হয়। সেখানে চীন থেকে আসা ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক যাবতীয় পরীক্ষা নীরিক্ষা করিয়েছেন। ধাপে ধাপে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে রুবিয়া পারভীনের। তবে এর জন্য যেতে হবে চীনে। আর চিকিৎসা বাবদ ব্যয় হবে প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। 

চিকিৎসকের কথা শুনে রুবিয়া পারভীন ও তার স্বামী ওয়ালিউর রহমান আকন্দ স্বস্তি পেলেও টাকার জন্য বন্ধ রয়েছে চিকিৎসা। প্রতিমাসে রুবিয়া পারভীনের চিকিৎসা ও ওষুধ বাবদ লাগে প্রায় ৮০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের বেতন ও সম্মানি মিলিয়ে যা পান তার পুরোটাই স্ত্রীর চিকিৎসার পেছনে ব্যয় করেন ওয়ালিউর রহমান আকন্দ। 

এদিকে মায়ের কষ্ট দেখে একমাত্র ছেলে রাইয়ান বিনতে ওয়ালিউর বলে, ‘আমি বড় হয়ে ডাক্তার হবো। ক্যানসারের ডাক্তার হবো। সব মানুষকে ফ্রি চিকিৎসা করাবো। যাদের ক্যানসার হয়, তাদের অনেক কষ্ট হয়। তাদের সব টাকা শেষ হয়ে যায়। তাই আমি ক্যানসারের ডাক্তার হবো।

সরেজিমন গিয়ে জানা যায়, ২০২২ সালে স্তন ক্যানসার শনাক্ত হয় রুবিয়া পারভীনের। প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে পরিবারে ফিরে আসে স্বস্তি। তবে, সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। ক্যানসার নামক মারণ রোগটি আবারও বাসা বাঁধে রুবিয়া পারভীনের শরীরে। বর্তমানে ক্যানসারের জীবাণু রুবিয়া পারভীনের মস্তিস্ক ও হাড়ে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে মডার্ন ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সেখানে ডা. সিওকের তত্ত্ব্বধানে অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়ার জন্য বলা হয়েছে। কয়েকটি ধাপে এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানান স্বামী ওয়ালিউর রহমান আকন্দ।

স্বামীর দীর্ঘ ত্যাগের কথা উল্লেখ করে কান্নাজড়িত কণ্ঠে রুবিয়া পারভীন যুগান্তরকে বলেন, আমার চিকিৎসার পেছনে স্বামীর সঞ্চিত অর্থ, আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতোমধ্যে প্রায় কোটি টাকার কাছাকাছি ব্যয় হয়েছে। আমি আমার স্বামীর কাছে কাছে চিরঋণী। এমন পুরুষ সহসা মিলবে না, যে কিনা স্ত্রীর জন্য এতো ত্যাগ স্বীকার করতে পারে। একজন শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমার চিকিৎসা ও তিন সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে কঠিন আর্থিক সংকটে পড়েছেন তিনি। প্লিজ, প্রধানমন্ত্রী ও দেশের মানুষ আমাদের পাশে দাঁড়ান। আমি আমার স্বামী ও সন্তানদের জন্য বাঁচতে চাই। আমাকে আপনার বাঁচান। 

এদিকে স্ত্রীকে সুস্থ করে আবার সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমান আকন্দের চাওয়া। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু সামনে চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সরকার ও দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

রুবিয়া পারভীনের পরিবারের পাশে দাঁড়াতে সঞ্চয়ী অ্যাকাউন্ট নাম্বার- রুবিয়া পারভীন। সোনালী ব্যাংক। নওগাঁ বাজার শাখা। হিসাব নং- ৪২১১৯০১০০৬৯৭২। রাউটিং নং-২০০৮৮১৩৯৫

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজই সতর্ক হোন

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজই সতর্ক হোন

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার হবে উধাও, নতুন ওষুধে বড় আশার আলো

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার হবে উধাও, নতুন ওষুধে বড় আশার আলো

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করতে হবে

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করতে হবে

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

আরও পড়ুন

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম