Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুটবল খেলা নিয়ে দর্শকদের সংঘর্ষ, আহত ৭

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ফুটবল খেলা নিয়ে দর্শকদের সংঘর্ষ, আহত ৭

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মনকাশাইর গ্রামের একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত আহত তিনজনের চিকিৎসা নেওয়ার তথ্য নিশ্চিত করেছে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মনকাশাইর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এর জের ধরে সৈয়দাবাদ ও মনকাশাইর গ্রামের দর্শকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং খেলা বন্ধ হয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আহত তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তারা হলেন—সৈয়দাবাদ উত্তরপাড়ার মো. তাজু মিয়ার ছেলে অটোরিকশাচালক ও দর্শক আরিফ (১৯), সৈয়দাবাদ গ্রামের কাউছারের ছেলে ও ওই ম্যাচের খেলোয়াড় জাহিদুল ইসলাম (১৭) এবং উপজেলার শাহপুর গ্রামের ছোটনের ছেলে দর্শক অভি (১৭)। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

টুর্নামেন্টের পরিচালক এমদাদুল জানান, কিছু বুঝে ওঠার আগেই দুইপক্ষের মধ্যে হঠাৎ হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়ে যায়। মনকাশাইর গ্রামের ইউপি সদস্য মোহন বলেন, খেলাধুলা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

কার্যক্রম নিষিদ্ধ নবীনগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ নবীনগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আখাউড়ায় রেলের সংকেত বক্সে দুর্বৃত্তদের আগুন

আখাউড়ায় রেলের সংকেত বক্সে দুর্বৃত্তদের আগুন

আরও পড়ুন

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

‘সাধারণ মানুষকে জিম্মি করে অবরোধ’—প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

‘সাধারণ মানুষকে জিম্মি করে অবরোধ’—প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম