Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আখাউড়ায় রেলের সংকেত বক্সে দুর্বৃত্তদের আগুন

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

আখাউড়ায় রেলের সংকেত বক্সে দুর্বৃত্তদের আগুন

আখাউড়ায় রেলের সংকেত বক্সে দুর্বৃত্তদের আগুন

Advertisement

পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলসেকশনের ভাতশালা রেলওয়ে স্টেশনের দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে পুলিশের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস যুগান্তরকে জানান, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে না পারায় সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।

আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম যুগান্তরকে জানান, খবর পেয়ে আরএনবি ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে আগুন দেখা না গেলেও বক্সে আগুনের চিহ্ন রয়েছে। রেলওয়ের সম্পদ নিরাপত্তায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে বুধবার গভীর রাতে আখাউড়া থানা সীমানাসংলগ্ন কলেজপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়ক অবরোধ করতে চাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

মহাসড়ক অবরোধ করতে চাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ডিবির অভিযানের ৩৩৪ বস্তা জিরা হয়ে গেল ২৬০

ডিবির অভিযানের ৩৩৪ বস্তা জিরা হয়ে গেল ২৬০

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন তিনি, অভিযোগ

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন তিনি, অভিযোগ

আরও পড়ুন

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম