কার্যক্রম নিষিদ্ধ নবীনগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর মধ্যপাড়া জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পর ডিবি পুলিশের একটি দল আলমনগর মধ্যপাড়া জামে মসজিদে অভিযান চালিয়ে ওমর ফারুককে আটক করে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া তিনি নবীনগর থানার একটি রাজনৈতিক নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত নেতাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
