আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার
পৃথক অভিযান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
আওয়ামী লীগ ও ছাত্রলীগ
|
ফলো করুন |
|
|---|---|
পৃথক অভিযানে গোলাম রব্বানী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও সাদ্দাম সিকদার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে নাশকতার মধ্যে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।
অন্যদিকে সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, রোববার তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে শনিবার ভোরে পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

-6b05302ce3f61-6b0be76885f7e.webp)