Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল নেতার যে তথ্যে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি!

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

ছাত্রদল নেতার যে তথ্যে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি!

ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদলের দুই নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে মোবাইলে কল করে বিষয়টি জানতে চান। ফোনে আসাদ তাকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।

পরে তার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাইয়ের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। তবে পরে জানতে পারেন, তারেক জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তার নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

আরও পড়ুন

ছাত্রদল নেতার যে তথ্যে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি!

ছাত্রদল নেতার যে তথ্যে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি!

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম