খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম শামছুল আলম (৩৫)। তিনি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকেন। গ্রামের বাড়িতে দাদার সঙ্গে শিশুটি বসবাস করত। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা স্থানীয় বাজারে যান। এ সুযোগে প্রতিবেশী শামছুল আলম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম গা-ঢাকা দিয়েছেন। রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-6ac2486b568f1.jpg)