Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া তরুণীকে ভাড়াটে লোক দিয়ে গণধর্ষণ!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া তরুণীকে ভাড়াটে লোক দিয়ে গণধর্ষণ!

এ ঘটনায় ওই পুরুষের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

কেরালার ত্রিশূরে এক পুরুষ বন্ধুর সঙ্গে লজে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী।  এসময় পুলিশ পরিচয়ে পাঁচজন অপহরণ করে তাকে তামিলনাড়ুতে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর বন্ধুর স্ত্রীও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি গত মাসের। তামিলনাড়ুর তিরুপুরের ওই নারী তার এক পুরুষ বন্ধুর সঙ্গে কেরালায় যান। পরে তারা কেএসআরটিসি বাসস্ট্যান্ডের কাছে একটি লজে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর পাঁচ ব্যক্তি পুলিশ পরিচয়ে লজের কক্ষে ঢোকেন। তারা নারী ও তার বন্ধুর হাত-পা বেঁধে একটি গাড়িতে করে তামিলনাড়ুতে নিয়ে যায়।

পথে ওই পুরুষকে মারধর করা হলে তার হাত ও পা ভেঙে যায়। পরে তাকে তিরুপুরের একটি হাসপাতালের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

এরপর দুই ব্যক্তি ওই নারীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তামিলনাড়ু পুলিশ মামলা করে। পরে মামলাটি ত্রিশূর সিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই পুরুষের স্ত্রীই এ ঘটনার জন্য অভিযুক্তদের ভাড়া করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি স্বামীর মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তা অভিযুক্তদের জানিয়েছিলেন।

এ ঘটনায় ওই পুরুষের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার ও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

পানিকে অস্ত্র বানাতে দেব না, ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

পানিকে অস্ত্র বানাতে দেব না, ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

আরও পড়ুন

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া তরুণীকে ভাড়াটে লোক দিয়ে গণধর্ষণ!

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া তরুণীকে ভাড়াটে লোক দিয়ে গণধর্ষণ!

শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে

শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম