Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

অভিযুক্ত কামরুজ্জামান সোহেল (৪৫)। ফাইল ছবি

Advertisement

কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক কন্যাশিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান সোহেল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল উপজেলার ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

শিশুটির অভিভাবক বলেন, আমি উপজেলার একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাই। সকালে আমার মেয়ে গাড়ির গ্যারেজ সংলগ্ন অভিযুক্ত সোহেলের মুদি দোকানে গেলে সোহেল আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির গোপনাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমার মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি। 

একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে। তার এই বিকৃত মানসিকতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় তোলপাড় ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

এমপি মনিরুল হক কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

মিয়া গোলাম পরওয়ার অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

আরও পড়ুন

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম