Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

অভিযুক্ত অভি মাহমুদ। ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন এক যুবক। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন অভি মাহমুদ নামের ওই যুবক।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি কার্যালয়ের চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরির একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে গানের তালে অঙ্গভঙ্গি করছেন এক যুবক। তার সামনে থাকা টেবিলে দাপ্তরিক নথিপত্র ও কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেটও দেখা যায়। পরে ভিডিওটি নিজের ফেসবুক ও টিকটক আইডিতে প্রকাশ করেন তিনি।


বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে অভিযুক্ত যুবক অভি মাহমুদ ও তার অভিভাবককে ডেকে পাঠানো হয়। সেখানে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেন তিনি।

মুচলেকায় অভি মাহমুদ উল্লেখ করেন, কয়েক দিন আগে সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ে অনুপস্থিত থাকার সুযোগে বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করেন তিনি। এরপর কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তার এমন কর্মকাণ্ডে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও অঙ্গীকার করেন। এ সময় তার অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, সরকারি কার্যালয়ে এ ধরনের অননুমোদিত আচরণ ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবক লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই

টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

৭ দেশে টিকটকের বিজ্ঞাপনে মেটার নিষেধাজ্ঞা

৭ দেশে টিকটকের বিজ্ঞাপনে মেটার নিষেধাজ্ঞা

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

আরও পড়ুন

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে

যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম