Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

ছবি- সংগৃহীত

Advertisement

ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে টিকটক। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতরেই সরাসরি পণ্য কেনার সুবিধা।

সোমবার (৫ অক্টোবর) নতুন ফিচারগুলোর ঘোষণা দেয় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। টিকটকের তথ্য অনুযায়ী, নতুন ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ একটি কথোপকথনভিত্তিক এআই সহকারী, যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত বিভিন্নভাবে সহায়তা করবে।

কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এআই সহকারীটি পণ্যের বৈশিষ্ট্য, মজুত অবস্থা, আকার বা মাপ এবং সরবরাহসংক্রান্ত তথ্য জানাবে। পাশাপাশি প্রয়োজন হলে কেনাকাটার পুরো প্রক্রিয়াতেও সহায়তা করবে।

টিকটকের দাবি, ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দের বিষয়গুলো বিবেচনায় রেখে পরামর্শ দিতে সক্ষম হবে এই এআই সহকারী।

এদিকে নতুন এক-ক্লিক কেনাকাটার সুবিধার মাধ্যমে ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময়ই কোনো ব্র্যান্ডের পণ্য সরাসরি কেনা যাবে। এর জন্য ব্যবহারকারীকে আর আলাদা কোনো ওয়েবসাইটে যেতে হবে না।

ফলে কোনো পণ্য পছন্দ হলে একই প্ল্যাটফর্মে থেকে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা এবং তাৎক্ষণিকভাবে কেনাকাটা করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

নতুন এই সেবা চালু করতে বিভিন্ন ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে টিকটক। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেলসফোর্স, শপিফাই এবং স্ট্রাইপ।  

এতদিন টিকটকের ই-কমার্স কার্যক্রম মূলত ‘টিকটক শপ’-কেন্দ্রিক ছিল। তবে নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাপের অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।  

টিকটকের বাণিজ্যিক প্রভাবও দ্রুত বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলোর জন্য প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছে।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৫ কোটি ৪০ লাখ মার্কিন ব্যবহারকারী জানিয়েছেন যে তারা টিকটকের ভিডিও দেখে কোনো না কোনো পণ্য কিনেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটক শপ চালু হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে টিকটক শপের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মোট সোশ্যাল কমার্স বিক্রির প্রায় ১৮ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল? বুঝুন ৫টি উপায়ে

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল? বুঝুন ৫টি উপায়ে

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না

এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

আরও পড়ুন

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম