Logo
Logo
×

Advertisement

জাতীয়

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শাহজালালের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে বসানো হচ্ছে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা। পাশাপাশি ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আসলে কার, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা দেখে পুলিশ, আর প্রবেশপথে থাকে এপিবিএন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।

সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সোয়া ১০টায় বিমানবন্দরের পাশেই জসিমউদ্দিন রোডে ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় চার পথচারী আহত হন।

এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর আগে গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা শুরু হয়েছে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল যুগান্তরকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না-এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি রয়েছে। শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকাতেও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই। রেড অ্যালার্টও জারি করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করবে না বেবিচক।

বেবিচক-পুলিশ বৈঠক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা বিমানবন্দরের বাইরের এলাকায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা, বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। গতিবিধি পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে ক্যামেরা বসাবে। তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এ নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম যুগান্তরকে বলেন, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। এখন ল্যান্ডসাইডকেও এ ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন। এতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতাও কমবে। তিনি বলেন, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা বজায় রয়েছে। তবে বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

আরও পড়ুন

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম