Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতি কাজি আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভবনের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা চালায়। 

এ সময় তারা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুন ও হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এর আগেই ভবনের দরজা-জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ভবনে কেউ বসবাস করতেন না। বাসাটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকত বলে কাজি আলমগীরের এক নিকটাত্মীয় জানিয়েছেন।

এ ঘটনায় কারা জড়িত, কী কারণে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

ববিতে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারী আটক

ববিতে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারী আটক

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

আরও পড়ুন

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর

আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম