Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করে রাখতে ব্যাকআপ বেশ প্রয়োজনীয়। এত দিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং আইফোন ব্যবহারকারীরা আইক্লাউডের মাধ্যমে চ্যাট ব্যাকআপ রাখার সুযোগ পেতেন।

তবে এবার নিজস্ব ক্লাউড স্টোরেজ পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধায় নির্দিষ্ট পরিমাণ জায়গা বিনামূল্যে পাওয়া গেলেও বাড়তি স্টোরেজ ব্যবহারের জন্য গুনতে হতে পারে অর্থ।

নিজস্ব ক্লাউড স্টোরেজ চালুর পরীক্ষা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড স্টোরেজ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্বাচিত কয়েকজন অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারী ইতোমধ্যে ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

নতুন ব্যবস্থা চালু হলে গুগল ড্রাইভের পাশাপাশি সরাসরি হোয়াটসঅ্যাপের সার্ভারেও চ্যাটের ব্যাকআপ সংরক্ষণ করা যাবে। ফলে ফোন পরিবর্তন কিংবা হারিয়ে গেলেও সংরক্ষিত ব্যাকআপ থেকে পুরোনো কথোপকথন ফিরিয়ে আনার আরেকটি বিকল্প তৈরি হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক ব্যবহারকারীকে সর্বোচ্চ ২ জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যে দেওয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। তবে এই সীমার বাইরে অতিরিক্ত জায়গা প্রয়োজন হলে সাবস্ক্রিপশন নিতে হবে।

সাবস্ক্রিপশন প্যাকেজের সম্ভাব্য মূল্য

প্রাথমিক প্রতিবেদনে ভারতের বাজারের জন্য দুটি পেইড প্যাকেজের তথ্য উঠে এসেছে।

  • - হোয়াটসঅ্যাপ প্লাস: মাসে ৭৯ রুপিতে সর্বোচ্চ ১০০ জিবি স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • - মেটা ওয়ান কোর: মাসিক ৫৪৯ রুপি খরচে সর্বোচ্চ ৪ টেরাবাইট স্টোরেজ ব্যবহারের সুযোগ মিলতে পারে।

তবে এগুলো এখনো সম্ভাব্য মূল্য। চূড়ান্ত সাবস্ক্রিপশন ফি সম্পর্কে মেটার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সাবস্ক্রিপশন বন্ধ হলে ব্যাকআপের কী হবে?

নতুন পরিষেবার ক্ষেত্রে সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার পরও ব্যবহারকারীর সর্বশেষ ব্যাকআপ চার মাস পর্যন্ত সার্ভারে সংরক্ষিত থাকতে পারে। এই সময়ের মধ্যে পুনরায় সাবস্ক্রিপশন চালু না করলে সংরক্ষিত ব্যাকআপ স্থায়ীভাবে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পেইড পরিষেবা ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের মেয়াদ সম্পর্কে সতর্ক থাকতে হবে।

চ্যাট ব্যাকআপে থাকছে বাড়তি নিরাপত্তা

নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন ক্লাউড স্টোরেজে সংরক্ষিত তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এই এনক্রিপশন ব্যবস্থা বন্ধ করার সুযোগ থাকবে না। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করতে পাসওয়ার্ড, পাসকি কিংবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহারের সুবিধা রাখা হতে পারে। তবে যারা এনক্রিপশন ছাড়া ব্যাকআপ সংরক্ষণ করতে চান, তাদের আগের মতোই গুগল ড্রাইভ অথবা আইক্লাউডের ওপর নির্ভর করতে হবে।

কবে সবার জন্য চালু হবে?

বর্তমানে সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর মধ্যে নতুন ফিচারটির কার্যকারিতা যাচাই করছে হোয়াটসঅ্যাপ। পরবর্তী সময়ে আইওএস ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা চালানোর পরিকল্পনা থাকতে পারে। তবে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য পরিষেবাটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে চ্যাট ব্যাকআপ সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি একটি সুবিধা পাবেন। তবে বিনামূল্যের ২ জিবি স্টোরেজের সীমা পেরোলেই অতিরিক্ত জায়গার জন্য সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!

মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের করা যাবে সহজেই

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের করা যাবে সহজেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম