Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন এই ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে কোনো চ্যাটে প্রবেশ না করেই বার্তার প্রিভিউ দেখা যাবে। ফলে মেসেজ পড়লেও প্রেরকের কাছে রিড রিসিপ্ট বা ব্লু টিক যাওয়ার ঝুঁকি থাকবে না। পাশাপাশি চ্যাট না খুলেই কথোপকথন পরিচালনার জন্য বেশ কিছু কুইক অ্যাকশন ব্যবহারের সুযোগও যুক্ত হতে পারে।

অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ এলেও ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে চান না। কিন্তু চ্যাট খুলে বার্তা পড়লে প্রেরক বুঝতে পারেন যে মেসেজটি দেখা হয়েছে। এতে উত্তর দিতে দেরি হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এ কারণে অনেকেই রিড রিসিপ্ট বন্ধ রাখেন। তবে এতে অন্যের পাঠানো মেসেজ পড়া হয়েছে কি না, সেটিও জানা যায় না।

ব্যবহারকারীদের এই অসুবিধা দূর করতেই নতুন ফিচারটি নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড সংস্করণে চ্যাট প্রিভিউ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আইফোনে এ ধরনের সুবিধা আগে থেকেই থাকলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজভাবে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।   

যেভাবে কাজ করবে চ্যাট প্রিভিউ

নতুন ফিচারটি চালু হলে নির্দিষ্ট কোনো চ্যাটের ওপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই একটি প্রিভিউ উইন্ডো দেখা যেতে পারে। সেখানে কথোপকথনের সাম্প্রতিক বার্তাগুলো প্রদর্শিত হবে। চাইলে ওই উইন্ডোর মধ্যে স্ক্রল করে আগের মেসেজগুলোও পড়তে পারবেন ব্যবহারকারীরা।

এই সুবিধার বিশেষ দিক হলো, মেসেজ দেখতে মূল চ্যাটে প্রবেশের প্রয়োজন হবে না। ফলে প্রিভিউ উইন্ডো থেকে বার্তা পড়লেও কথোপকথনটি আনরিড বা না-পড়া অবস্থায় রাখার সুযোগ থাকতে পারে। এতে প্রেরকের কাছে ব্লু টিক পৌঁছানোর বিষয়টি এড়ানো সম্ভব হতে পারে।

চ্যাট না খুলেই করা যাবে একাধিক কাজ

শুধু মেসেজ পড়ার সুবিধাই নয়, চ্যাট প্রিভিউয়ের সঙ্গে ‘কুইক অ্যাকশন’ নামে কয়েকটি কার্যকর অপশন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে চ্যাটে প্রবেশ না করেই কোনো কথোপকথন রিড বা আনরিড হিসেবে চিহ্নিত করা, পিন করা, আর্কাইভ করা কিংবা মুছে ফেলা যাবে।

এ ছাড়া ‘মোর অপশন’ থেকে চ্যাট লক করার সুবিধাও থাকতে পারে। ফলে ছোটখাটো কাজের জন্য বারবার আলাদা চ্যাটে প্রবেশ করতে হবে না। এতে একসঙ্গে একাধিক কথোপকথন পরিচালনা করা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

কবে চালু হবে ফিচারটি?

নতুন সুবিধাটি কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। এমনকি কবে থেকে বিটা সংস্করণের ব্যবহারকারীরা এটি পরীক্ষার সুযোগ পাবেন, তা-ও নিশ্চিত নয়।

ফিচারটি চূড়ান্তভাবে চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মেসেজ পড়া ও চ্যাট পরিচালনার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হতে পারে। তবে শেষ পর্যন্ত কোন কোন সুবিধা যুক্ত হবে, তা জানতে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল জমা ঠেকাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল জমা ঠেকাবেন যেভাবে

আরও পড়ুন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন

ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম