জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে একটি দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার এবং ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করেছে একটি দুর্বৃত্ত চক্র।
এ অবস্থায় তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পাশাপাশি সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

-6972ee33580fe-(1)-6ad9d311c6eee.webp)