Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

Advertisement

প্রায় ৩০ বছর ধরে চালু থাকা অ্যাপলের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগামী ২০ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের এই প্ল্যাটফর্ম। এরই মধ্যে সাইটটিকে রিড-অনলি বা শুধু পড়ার উপযোগী করে রাখা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দীর্ঘদিন ধরে আইফোন, আইপ্যাড, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যার ব্যবহারের সময় তৈরি হওয়া সমস্যার সমাধান খুঁজতে প্ল্যাটফর্মটি ব্যবহার করতেন গ্রাহকেরা। পাশাপাশি এখানে ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা, পরামর্শ ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন তথ্য একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেতেন।

কমিউনিটি বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা পেতে অ্যাপলের আনুষ্ঠানিক সাপোর্ট ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মটিতে সর্বশেষ আলোচনা পোস্ট করা হয়েছে গত ১০ নভেম্বর।

ইতোমধ্যে অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে নতুন কোনো প্রশ্ন পোস্ট করা কিংবা আগের আলোচনায় উত্তর দেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ২০ নভেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা পুরোনো পোস্ট ও আলোচনাগুলো পড়তে পারবেন। পাশাপাশি আগের সমস্যার সমাধান খোঁজা, পোস্টে ভোট দেওয়া এবং ‘মি টু’ (আমারও একই সমস্যা) অপশন ব্যবহারের মতো সীমিত কিছু সুবিধা চালু থাকবে।

নির্ধারিত সময়ের পর প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে অ্যাপল ব্যবহারকারীদের জন্য পুরোনো আলোচনাগুলো দেখার সুযোগও আর থাকবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

ম্যাকবুকে নতুন ফিচার আনতে পারে অ্যাপল, পাবেন যেসব সুবিধা

ম্যাকবুকে নতুন ফিচার আনতে পারে অ্যাপল, পাবেন যেসব সুবিধা

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?

আইফোন ১৮ প্রোর যে সমস্যা নিয়ে উদ্বেগে ব্যবহারকারীরা

আইফোন ১৮ প্রোর যে সমস্যা নিয়ে উদ্বেগে ব্যবহারকারীরা

অ্যানকার বনাম অ্যাপলের ২০ ওয়াট চার্জার: আইফোন ব্যবহারকারীদের কোনটি কেনা উচিত?

অ্যানকার বনাম অ্যাপলের ২০ ওয়াট চার্জার: আইফোন ব্যবহারকারীদের কোনটি কেনা উচিত?

আরও পড়ুন

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন

ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম