Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অ্যানকার বনাম অ্যাপলের ২০ ওয়াট চার্জার: আইফোন ব্যবহারকারীদের কোনটি কেনা উচিত?

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

অ্যানকার বনাম অ্যাপলের ২০ ওয়াট চার্জার: আইফোন ব্যবহারকারীদের কোনটি কেনা উচিত?

Advertisement

নতুন আইফোন কিনলে সঙ্গে এখন আর চার্জার পাওয়া যায় না। ফলে ব্যবহারকারীদের অ্যাপলের অফিশিয়াল অ্যাডাপ্টার বা তৃতীয় কোনো কোম্পানির চার্জারের ওপর ভরসা করতে হয়। 

সর্বোচ্চ ২০ ওয়াট চার্জিং সমর্থন করে এমন আইফোনের জন্য অ্যাপলের নিজস্ব ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার স্বাভাবিক একটি পছন্দ। তবে অ্যানকারের ২০ ওয়াট ন্যানো চার্জার আকারে ছোট এবং দামেও সাশ্রয়ী হওয়ায় এটি ব্যবহারকারীদের জন্য ধীরে ধীরে একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। 

আকারে ছোট ও দামে সস্তা অ্যানকার চার্জার

অ্যাপলের ২০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টারটি বেশ ছোট হলেও এর প্লাগ বা পিনগুলো স্থায়ীভাবে বাইরের দিকে বের করা থাকে। 

অন্যদিকে, অ্যানকারের ২০ ওয়াট ন্যানো চার্জারটিতে ভাঁজ করা যায় এমন রিট্র্যাক্টেবল প্লাগ রয়েছে। এর আয়তন প্রায় ১.৬ কিউবিক ইঞ্চি এবং ওজন মাত্র ১.২ আউন্স। 

তুলনামূলকভাবে, অ্যানকারের এই চার্জারটি অ্যাপলের অ্যাডাপ্টারের চেয়ে আয়তনে প্রায় ৪৫ শতাংশ ছোট এবং ওজনে ৪২ শতাংশ হালকা।

দামের দিক থেকেও এটি বেশ সুবিধাজনক। 

অ্যাপলের ২০ ওয়াট অ্যাডাপ্টারের দাম প্রায় ১৯ ডলার, সেখানে অ্যানকার ন্যানো চার্জারটি পাওয়া যায় মাত্র ১২ ডলারে। ফলে যারা আইফোনের জন্য একটি নির্ভরযোগ্য ২০ ওয়াট চার্জার খুঁজছেন, তারা কম খরচে ও ছোট আকারে একই ধরনের চার্জিং সুবিধা পেতে পারেন।

আইফোনের জন্য অ্যানকার কি নিরাপদ?

চার্জিং অ্যাক্সেসরিজ বাজারে অ্যানকারের শক্ত অবস্থান থাকলেও অতীতে তাদের কিছু পণ্যের ত্রুটি দেখা গেছে। 

আগুন লাগা ও বিস্ফোরণের অভিযোগের পর কোম্পানিটি পূর্বে কিছু চার্জার এবং পাওয়ার ব্যাংক প্রত্যাহার বা রিকল করেছিল। তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহায়তায় এবং ত্রুটি সংশোধনেও পদক্ষেপ নিয়েছে তারা। 

পাশাপাশি, অ্যাপলের সঙ্গে অ্যানকারের ব্যবসায়িক সম্পর্ক কিছুটা হলেও ভরসা জোগায়। অ্যানকার ‘অনলি অ্যাট অ্যাপল’ প্রোগ্রামের অংশীদার, যার মাধ্যমে তাদের তৈরি কিছু যন্ত্রাংশ সরাসরি অ্যাপল স্টোরে বিক্রি হয়। 

তবে অ্যাপল স্টোরে বিক্রি হওয়া অ্যানকার পণ্যের দাম অনেক বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, দুটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্টযুক্ত একটি অ্যানকার ৭০ ওয়াট চার্জারের দাম প্রায় ৪০ ডলার, অথচ অ্যাপলের জন্য বিশেষভাবে তৈরি তিন পোর্টবিশিষ্ট অনুরূপ একটি চার্জারের দাম প্রায় ৮০ ডলার। 

কোন চার্জারটি ব্যবহারকারীর কেনা উচিত? 

মূল্য ও বহনযোগ্যতা: যারা কম দাম, ছোট আকৃতি এবং সহজে বহনযোগ্য ডিভাইস পছন্দ করেন, তাদের জন্য অ্যানকারের ২০ ওয়াট ন্যানো চার্জারটি সেরা হতে পারে। 

ব্র্যান্ডের বিশ্বস্ততা: যারা সরাসরি অ্যাপল থেকে কিনতে চান এবং অফিশিয়াল অ্যাক্সেসরিজ পছন্দ করেন, তাদের জন্য অ্যাপলের নিজস্ব ২০ ওয়াট অ্যাডাপ্টারই সহজ ও সরাসরি পছন্দ। 

একাধিক ডিভাইস: যাদের একাধিক ডিভাইস চার্জ দেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের কেবল একটি ২০ ওয়াট অ্যাডাপ্টারের চেয়ে মাল্টি-পোর্ট চার্জিং স্টেশন কেনা বেশি লাভজনক হতে পারে। বাজারটিতে ‘বেসুস’-এর মতো অন্যান্য ব্র্যান্ডের ভালো বিকল্পও রয়েছে। 

পরিশেষে, ২০ ওয়াট চার্জিং সীমার মধ্যে থাকা আইফোনের জন্য অ্যাপলের অতিরিক্ত দাম না দিয়ে অ্যানকার ন্যানো চার্জারটি একটি ছোট ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

ম্যাকবুকে নতুন ফিচার আনতে পারে অ্যাপল, পাবেন যেসব সুবিধা

ম্যাকবুকে নতুন ফিচার আনতে পারে অ্যাপল, পাবেন যেসব সুবিধা

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আরও পড়ুন

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম