Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

Advertisement

ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর প্রচারণার জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। তবে এ বিষয়ে টিকটকের আনুষ্ঠানিক মন্তব্য জানতে যোগাযোগ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

দ্য হলিউড রিপোর্টারের তথ্যের ভিত্তিতে টেকক্রাঞ্চ জানায়, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্তের কথা জানায় টিকটক। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত এই তথ্যচিত্রে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

এর আগে তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল মেটা ও ইউটিউব। যদিও পরবর্তী সময়ে উভয় প্ল্যাটফর্মই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটার পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে বিজ্ঞাপন প্রত্যাখ্যানের ঘটনাটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছিল।

অন্যদিকে, মাস্কের নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি মেলেনি। এদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানায় আংশিক অংশীদারত্ব রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের। ল্যারি এলিসন ও ইলন মাস্ক—দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত সমর্থক।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পায়। এরপর ধীরে ধীরে এর প্রদর্শনীর পরিধি বাড়ানো হয়েছে। আগামী বছর এইচবিওতে তথ্যচিত্রটি স্ট্রিমিংয়ের জন্য প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এইচবিও প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অধীনে রয়েছে, যার নেতৃত্বে আছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।

রাজনৈতিক বিষয়বস্তু ও বিজ্ঞাপন প্রচারের নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলমান বিতর্কের মধ্যে তথ্যচিত্রটির প্রচারণায় একাধিক প্ল্যাটফর্মের বাধা নতুন করে প্রশ্ন তুলেছে। তবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপন প্রত্যাখ্যান বা নিষিদ্ধ করার ক্ষেত্রে ঠিক কোন নীতিমালা প্রয়োগ করেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

আরও পড়ুন

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

জিটিএ ৬ তৈরির ব্যয় ছাড়াতে পারে ১ বিলিয়ন ডলার

জিটিএ ৬ তৈরির ব্যয় ছাড়াতে পারে ১ বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম