Logo
Logo
×

Advertisement

ভারত

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মুকেশ আম্বানি ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালুর বিষয়ে ধনকুবের মুকেশ আম্বানির সঙ্গে মার্কিন ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব চলছে। এবার সেই দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলেছে মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানি রিলায়েন্স।

শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতাকে স্বাগত জানায় তারা। তাদের নিজেদের স্যাটেলাইট পরিষেবাও অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স।

আম্বানি ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরুর পথে বাধা সৃষ্টি করছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এটিই রিলায়েন্সের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক বারবার ভারত সরকার ও মুকেশ আম্বানির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা ভারতে স্টারলিংক চালুর দীর্ঘদিনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছেন। 

উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বড় ইন্টারনেট বাজার, যেখানে ১০০ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। ভারত সরকার তাদের অনুমোদন প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার দেওয়া এই বিবৃতিতে ইলন মাস্কের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল শাখা ‘জিও প্ল্যাটফর্মস’ যখন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে ১০৮ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে, ঠিক তার কয়েক দিন আগেই এই বিবৃতিটি এলো।

রিলায়েন্সের টেলিকম ব্যবসাটি ‘জিও’-এর অধীনে পরিচালিত হয়। ৫৩ কোটিরও বেশি গ্রাহক নিয়ে এটি ভারতের ইন্টারনেট বাজারে স্টারলিংকের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছে।

শুক্রবার এক বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, রিলায়েন্স কখনোই প্রতিযোগিতাকে ভয় পায়নি। ‘রিলায়েন্স ও ভারতের বাজার নিয়ে করা বিভিন্ন মন্তব্যের’ পরিপ্রেক্ষিতে এই বিবৃতিটি দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হলো ‘সঠিক তথ্য সবার সামনে তুলে ধরা’।

ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের দীর্ঘ প্রতীক্ষা

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কিছু মন্তব্য করেছেন। এর মধ্যে রয়েছে—মুকেশ আম্বানিই কি ভারতের ‘প্রকৃত নিয়ন্ত্রক’? অথবা তাকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করা এবং প্রশ্ন তোলা যে, তিনি আদৌ স্টারলিংককে প্রতিযোগিতায় নামার সুযোগ দেবেন কি না।

মাস্কের এই আক্রমণাত্মক মন্তব্যগুলো বেশ তাৎপর্যপূর্ণ; কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বেশ ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এমন এক সময়ে এই মন্তব্যগুলো এলো, যখন ভারত বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভারত সরকার স্টারলিংক, জিও-এর স্যাটেলাইট ইন্টারনেট শাখা এবং ভারতী এয়ারটেল সমর্থিত ‘ইউ টেলস্যাট ওয়ানওয়েবকে’ পরিষেবা পরিচালনার লাইসেন্স দিয়েছে। তবে, কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র এখনো কোনো কোম্পানি পায়নি।

স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রযুক্তি ভারতের এমন কোটি কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে সাহায্য করতে পারে, যারা এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছেন—যাদের বড় একটি অংশই গ্রামীণ ও দুর্গম এলাকায় বাস করেন। 

মাস্ক জানিয়েছেন, ভারতে জিও-র সাশ্রয়ী ইন্টারনেট প্ল্যানগুলোর সঙ্গে পাল্লা দিতে তিনি স্টারলিংকের দাম নাগালের মধ্যেই রাখবেন। ভারতে জিও তাদের উপস্থিতি গড়ে তুলেছিল সস্তায় ডেটা প্রদানের মাধ্যমে; কেনিয়ার মতো বাজারেও মাস্ক একই কৌশল অবলম্বন করে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছিলেন। সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

মধ্যরাতে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি

ভারতে সিইসির পদত্যাগ দাবি নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি

আরও পড়ুন

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতে ১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

ভারতে ১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম