Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

মধ্যরাতে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট

ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

আদানির বিদ্যুৎ আসছে প্রতিশ্রুতির অর্ধেকেরও কম

Advertisement

শাহেদ সিদ্দিকী

শাহেদ সিদ্দিকী

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে
ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

Advertisement

কিছুদিন ধরে ভারত বিদ্যুৎ সরবরাহ অনেকটাই কমিয়ে দিয়েছে। দুই দেশের চুক্তি অনুযায়ী ভারতের আদানি, ত্রিপুরা এবং হাইভোল্টেজ লাইন অর্থাৎ তিন উৎস থেকে আড়াই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসার কথা থাকলেও আসছে ১ হাজার ৩৬৯ মেগাওয়াট।

এর বাইরে স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে গত ২৭ আগস্টের পর থেকে নেপালের ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহও বন্ধ। যান্ত্রিক ত্রুটি মেরামতে দেশের পায়রা কেন্দ্রের একটি ইউনিট প্রায় ১০ দিন ধরে বন্ধ। সব মিলিয়ে এই শীত মৌসুমের শুরুতে মারাত্মক লোডশেডিং হচ্ছে সারা দেশে। এমনকি মধ্যরাতে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। বুধবার রাত ১২টায় ৩ হাজার ১৮৫ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম গত বুধবার রাতে যুগান্তরকে জানিয়েছেন, এ বছর গ্রীষ্ম মৌসুমে ভারত থেকে নির্ভর করার মতো বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়নি। সর্বশেষ হাইভোল্টেজ ডিরেক্ট কারেন্ট (এইচভিডিসি) দিয়ে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে গেছে। এতে করে দেশে লোডশেডিং বেড়েছে। তিনি বলেন, ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে আদানি দুই মাসের বেশি সময় ধরে প্রতিশ্রুতির চেয়ে কম বিদ্যুৎ দিচ্ছে। ভারতের বিভিন্ন কোম্পানির এই আচরণে চিন্তায় আছে পিডিবি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদানির কেন্দ্রে কী হয়েছে তা দেখতে আগামী কয়েক দিনের মধ্যে পিডিবির দুই সদস্যের একটি দল ভারত যাবে। ভারতের তিনটি উৎস থেকে ২ হাজার ৫৫০ মেগাওয়াটের বিদ্যুৎ আসার কথা। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিক্রি করে ভারতের আদানি গ্রুপ।

ভারতের ঝাড়খণ্ডে গড্ডা এলাকায় ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক কেন্দ্র বসানো হয়েছে কেবল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য। সেখান থেকে দৈনিক ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রপ্তানি করছিল গ্রুপটি। গত ৭ আগস্ট থেকে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ কমাতে থাকে আদানি গ্রুপ। ওই সময় বলা হয়েছিল, বৃষ্টির কারণে কয়লা বহনের রেললাইন এবং কয়লা নষ্ট হয়ে গেছে। যার কারণে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না। এরপর ৭০০ থেকে এক হাজার মেগাওয়াট এবং গত সেপ্টেম্বরের পুরো গ্রীষ্মকালীন সময়ে আদানি বাংলাদেশের চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করেনি।

পিডিবি জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর সর্বশেষ আদানি ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দিয়েছিল। তাও আবার অনিয়মিতভাবে। অর্থাৎ দিনের সব সময় নয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করে আদানির একটি ইউনিট বন্ধ হয় বলে ভারত থেকে পিডিবিকে জানানো হয়। এখন আদানি কেন্দ্র থেকে ৭৬০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বন্ধ সেই ইউনিট এখনো চালু হয়নি। পিডিবির কর্মকর্তারা জানান, বেইসলোড বিদ্যুৎকেন্দ্র হিসাবে অন্যান্য বছর আদানি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিয়েছে। এবার দেয়নি।

সরকার টু সরকার (জিটুজি) এবং অন্য বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তির আওতায় পিডিবি এইচভিডিসি লাইন দিয়ে (ভেড়ামারা) ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। ভারতের এনটিপিসিসহ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তির আওতায় এই বিদ্যুৎ আমদানি করে পিডিবি। এতদিন এইচভিডিসি লাইন দিয়ে ৯০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া গেলেও গত ১০ অক্টোবরের পর থেকে অর্ধেকে নেমে এসেছে এই সরবরাহ।

বৃহস্পতিবার সকাল ৭টায় এই লাইন দিয়ে বিদ্যুৎ এসেছে মাত্র ২৯১ মেগাওয়াট। তবে দুপুর ২টায় এটি বেড়ে হয়েছে ৫৩০ মেগাওয়াট। পিডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেছেন, একটি বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে সরবরাহ কমছে বলে ভারতের কোম্পানি পিডিবিকে জানিয়েছে। তবে দু-একদিনের মধ্যে সরবরাহ বাড়ানো হবে। ২০১৩ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এইচভিডিসি লাইন দিয়ে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। প্রাথমিকভাবে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হলেও পরে এই আমদানি আরও বাড়ানো হয়েছে।

ভারতের ত্রিপুরা এলাকার একটি গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ১৪০-১৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে পিডিবি। ২০১৬ সালের ২২ মার্চ সকাল ১০টা থেকে ত্রিপুরা কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশনের সঙ্গে পিডিবির চুক্তির আওতায় ১৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দেওয়ার কথা বাংলাদেশকে। কিন্তু এখন পাচ্ছে ৭৮ মেগাওয়াট।

গত ১৩ সেপ্টেম্বরের পর থেকে এই কেন্দ্র থেকে চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, ত্রিপুরা কেন্দ্রের সঙ্গে পিডিবির চুক্তির মেয়াদ গত মার্চে শেষ হয়ে গেছে। এখন বিদ্যুতের দাম নিয়ে দরকষাকষি চলছে বিদ্যুৎ বিভাগের সঙ্গে। এতদিন প্রতি ইউনিট ৬ দশমিক ৬২ মার্কিন সেন্টে বিদ্যুৎ দিত ত্রিপুরার কোম্পানি। এখন তারা প্রতি ইউনিট ৯ দশমিক ৯৮ সেন্ট দাবি করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি

ভারতে সিইসির পদত্যাগ দাবি নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

পানির দাম ২ রুপি বেশি রাখায় ১ লাখ রুপি জরিমানা

পানির দাম ২ রুপি বেশি রাখায় ১ লাখ রুপি জরিমানা

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগ, মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট

নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগ, মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আরও পড়ুন

শুধু অতিপ্রয়োজনীয় পণ্য কিনে টিকে থাকার চেষ্টা বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম