Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। চলতি বছরের অক্টোবরে বিশ্বজুড়ে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট ২০ লাখ ৯০ হাজার গাড়ি বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের (বিএমআই) প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে গত বছরের তুলনামূলক কম বিক্রির ভিত্তি এবং ইউরোপের বাজারে ধারাবাহিক প্রবৃদ্ধি অক্টোবরে বৈশ্বিক বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।

বেঞ্চমার্কের ডেটা ম্যানেজার চার্লস লেস্টার রয়টার্সকে বলেন, চীনের অভ্যন্তরীণ বাজারে বিক্রি কমলেও এর প্রভাবে দেশটির বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রপ্তানি বাড়ানোর দিকে ঝুঁকেছে। ফলে বিশ্বের অন্যান্য বাজারে বৈদ্যুতিক গাড়ির সরবরাহ ও বিক্রি বেড়েছে।


বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি অক্টোবরে ৮ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি মিলিয়ে বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার ইউনিট। ইউরোপের বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি এবং চীনা গাড়ি নির্মাতাদের রপ্তানি বৃদ্ধি বৈশ্বিক বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের (বিএমআই) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১ কোটি ৭৫ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫ শতাংশ বেশি।

অক্টোবরে চীনের অভ্যন্তরীণ বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমেছে। তবে দেশটির নির্মাতারা রপ্তানির ওপর গুরুত্ব বাড়ানোয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। এ মাসে চীন থেকে যাত্রীবাহী নতুন জ্বালানিচালিত গাড়ি রপ্তানির পরিমাণ প্রায় ৬ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক মাসে রপ্তানির নতুন রেকর্ড।

বেঞ্চমার্কের ডেটা ম্যানেজার চার্লস লেস্টার বলেন, চীনের অভ্যন্তরীণ বাজারে বিক্রি কমলেও দেশটির গাড়ি নির্মাতারা রপ্তানি বাড়ানোর দিকে ঝুঁকছেন। এর ফলে বিশ্বের অন্যান্য বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

ইউরোপের বাজারে অক্টোবরে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৩৬ শতাংশ। সরকারি ভর্তুকি, জ্বালানির মূল্যবৃদ্ধি, ইউরোপীয় ইউনিয়নের নির্গমনসংক্রান্ত আইন এবং বাজারে নতুন নতুন মডেলের গাড়ি আসায় এ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, উত্তর আমেরিকার বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের বাজারে আগের মতো চাহিদা ফিরে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত বছরের অক্টোবরে দেশটিতে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিক গাড়ি কেনার করছাড় সুবিধা বন্ধ হওয়ার পর এটিই প্রথম মাস, যার সঙ্গে চলতি বছরের বিক্রির তুলনা করা হয়েছে।

উত্তর আমেরিকার বাইরের অন্যান্য বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৮৫ শতাংশ। এসব বাজারে বিক্রির পরিমাণ উত্তর আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। চীনা গাড়ি নির্মাতাদের রপ্তানি বৃদ্ধিই এ প্রবৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছে বেঞ্চমার্ক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

একই জায়গায় নতুন-পুরোনো গাড়ির হাট, জমজমাট আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

একই জায়গায় নতুন-পুরোনো গাড়ির হাট, জমজমাট আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

গাড়ির ফুয়েল মিটারের ছোট্ট তীরচিহ্ন, জানেন কী কাজে লাগে?

গাড়ির ফুয়েল মিটারের ছোট্ট তীরচিহ্ন, জানেন কী কাজে লাগে?

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

আরও পড়ুন

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম