Logo
Logo
×

Advertisement

রাজধানী

একই জায়গায় নতুন-পুরোনো গাড়ির হাট, জমজমাট আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

একই জায়গায় নতুন-পুরোনো গাড়ির হাট, জমজমাট আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

Advertisement

নতুন, পুরোনো কিংবা রিকন্ডিশন্ড গাড়ি কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ—সবই মিলছে এক জায়গায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘সুপার সেল কার বাজার’ তাই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রতি শুক্রবার বসা এ বাজারে গাড়ির পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও।

গত ৬ নভেম্বর আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে পরিবার নিয়ে এসেছেন অনেকেই। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিক্রেতাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ আট সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে চলছে। গত শুক্রবার নবমবারের মতো বসে এ আয়োজন।

আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এ আয়োজনের বিশেষত্ব হলো, এখানে গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রিরও সুযোগ রয়েছে। ফলে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, নিজের পুরোনো গাড়ি বিক্রি করতে আগ্রহীরাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন।

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি রয়েছে। এর মধ্যে টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি বেশি। ২০০০ সালের পুরোনো মডেলের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিক্রির জন্য রাখা হয়েছে বিভিন্ন মডেলের মোটরসাইকেল।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের সুবিধার্থে ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে পছন্দের গাড়ি বেছে নেওয়ার পাশাপাশি অর্থায়নসংক্রান্ত তথ্য ও সহযোগিতাও মিলছে একই জায়গায়।

ক্রেতাদের আগ্রহ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন সময়ের মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও এ আয়োজন নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে আয়োজনটি আরও সফল হবে বলে আশা করা হচ্ছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে একই জায়গায় বিভিন্ন মডেলের গাড়ি দেখা, কেনা এবং ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।

ব্যস্ত নগরজীবনে সময় বাঁচিয়ে গাড়ি কেনাবেচার এমন সুযোগ ক্রেতা-বিক্রেতাদের কাছে আয়োজনটিকে ক্রমেই আকর্ষণীয় করে তুলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

গাড়ির ফুয়েল মিটারের ছোট্ট তীরচিহ্ন, জানেন কী কাজে লাগে?

গাড়ির ফুয়েল মিটারের ছোট্ট তীরচিহ্ন, জানেন কী কাজে লাগে?

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

চলতি বছর পোর্শের গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ

চলতি বছর পোর্শের গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

আরও পড়ুন

একই জায়গায় নতুন-পুরোনো গাড়ির হাট, জমজমাট আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

একই জায়গায় নতুন-পুরোনো গাড়ির হাট, জমজমাট আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম