Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

স্থানীয় আবাসনবিষয়ক অ্যাপগুলোর হিসাবে, ফ্ল্যাটটির বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান।

Advertisement

চীনে মাত্র ১১ ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৫ টাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছেন এক ব্যক্তি। দেশটির বার্ষিক ‘ডাবল ১১’ অনলাইন শপিং উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ নিলামে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাটটি কেনেন তিনি। নিলামে অংশ নেন ১ হাজার ৬০০ জনের বেশি ক্রেতা।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৬৮ বর্গমিটারের ফ্ল্যাটটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় অবস্থিত। আলিবাবা অকশন প্ল্যাটফর্মে নিলামটি আয়োজন করা হয়। মাত্র ১ ইউয়ান প্রাথমিক দর ধরে নিলাম শুরু হয়। প্রতি ধাপে ০.০১ ইউয়ান করে দর বাড়ানোর সুযোগ ছিল। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয় ১১ ইউয়ান।

প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর নিলাম শেষ হওয়ার আগে ১ হাজার ৬৭৭ জন এতে অংশ নেন। তারা মোট ১ হাজার ১টি দর প্রস্তাব করেন। পূর্ব চীনের জিয়াংসু-ঝেজিয়াং অঞ্চলের এক অজ্ঞাতনামা ক্রেতা প্রথম ১১ ইউয়ানের সর্বোচ্চ দর প্রস্তাব করে ফ্ল্যাটটি নিজের করে নেন।

ফ্ল্যাটের মূল্য ও প্ল্যাটফর্মের লেনদেন ফি পরিশোধ করেছেন ওই ক্রেতা। তবে মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাকে আরও প্রায় ২ হাজার ইউয়ান বা ৩০০ ডলার সরকারি দলিল কর দিতে হবে।

নিলামের সরাসরি সম্প্রচারে ওই ক্রেতা জানান, হেইলংজিয়াংয়ে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা নেই। শীতকালে বেড়াতে গেলে মাঝেমধ্যে ছুটির আবাস হিসেবে ফ্ল্যাটটি ব্যবহার করতে চান তিনি।

চীনের ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিত ‘ডাবল ১১’ শপিং উৎসব উপলক্ষে আলিবাবা অকশন এই বিশেষ ছাড়ের আয়োজন করে। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক ব্যবস্থাপক ফেংমিয়ান নিউজকে জানান, ফ্ল্যাটটির প্রকৃত বাজারমূল্য ও প্রচারমূলক বিক্রয়মূল্যের মধ্যকার পার্থক্য ভর্তুকি হিসেবে দিয়েছে প্ল্যাটফর্মটি।

স্থানীয় আবাসনবিষয়ক অ্যাপগুলোর হিসাবে, ফ্ল্যাটটির বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান। একই আবাসিক এলাকায় পুনর্বিক্রির জন্য থাকা ফ্ল্যাটগুলোর প্রতি বর্গমিটারের গড় দাম প্রায় ২ হাজার ৭০০ ইউয়ান।

অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাট কেনার খবরটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে আইন বিশেষজ্ঞরা এমন নিলামে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বেইজিংয়ের জিনসু ল ফার্মের আইনজীবী ওয়াং ইউচেন বলেন, এ ধরনের সম্পত্তির মালিকানা নিয়ে জটিলতা, বকেয়া কর, রক্ষণাবেক্ষণ ফি এবং ব্যয়বহুল আইনি বিরোধ থাকতে পারে।

২০০৯ সালে চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম তাওবাও ‘ডাবল ১১’ উৎসব চালু করে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার আয়োজনে পরিণত হয়েছে। গত বছর এই উৎসবে অনলাইন পণ্য বিক্রির মোট মূল্য ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে শানডং প্রদেশের ওয়েইহাইয়ে এক নারী ১১ ইউয়ানে ৪০ বর্গমিটারের একটি সমুদ্রতীরবর্তী ফ্ল্যাট কিনে আলোচনায় এসেছিলেন।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

চীনে চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, এনভিডিয়ার প্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

চীনে চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, এনভিডিয়ার প্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইরান যুদ্ধ সত্ত্বেও চীনের তেল আমদানি ৭ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরান যুদ্ধ সত্ত্বেও চীনের তেল আমদানি ৭ মাসের মধ্যে সর্বোচ্চ

আরও পড়ুন

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

জোরে চিৎকারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রিটিশ নারী

জোরে চিৎকারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রিটিশ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম