জোরে চিৎকারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রিটিশ নারী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
ব্রেন্ডা উইলিসন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারীদের মধ্যে সবচেয়ে জোরে চিৎকার করার বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা উইলিসন। তার চিৎকারের শব্দমাত্রা রেকর্ড করা হয়েছে ১০৫.৯ ডেসিবেল।
গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়ার প্রচেষ্টায় অংশ নেন উইলিসন। এ সময় শহরের ঐতিহ্যবাহী ঘোষকের প্রচলিত ‘ওয়েজ’ (Oyez) ধ্বনি উচ্চারণ করে ১০৫.৯ ডেসিবেল শব্দমাত্রার চিৎকার করেন তিনি। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান এই ব্রিটিশ নারী।
তবে আনুষ্ঠানিক প্রচেষ্টার সময় নিজের কণ্ঠের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারেননি বলে মনে করেন উইলিসন। পরে তিনি জানান, তার বিশ্বাস, আরও জোরে চিৎকার করার সামর্থ্য রয়েছে তার কণ্ঠে।
প্রায় চার দশক ধরে যুক্তরাজ্যে পাবলিক ক্রায়ার বা জনসমক্ষে ঐতিহ্যবাহী ঘোষণাকারী হিসেবে কাজ করছেন উইলিসন। ১৯৮৭ সালে পিটারবরোর টাউন ক্রায়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর থেকে দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
সূত্র: সামা
