Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান ইলন মাস্ক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান ইলন মাস্ক

ফাইল ছবি

Advertisement

পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ এখনো না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ধনকুবের উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তার মতে, মহাবিশ্বে অন্য কোনো প্রাণ বা বুদ্ধিমান সভ্যতা থাকলেও এখন পর্যন্ত তার কোনো চিহ্ন খুঁজে না পাওয়ার বিষয়টি ভাবিয়ে তুলছে তাকে।

গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন মাস্ক। ১৯৭৭ সালে শনাক্ত হওয়া রহস্যময় ‘ওয়াও! সিগন্যাল’ নিয়ে একটি আলোচনায় অংশ নিয়ে তিনি লেখেন, ‘ভিনগ্রহের প্রাণের কোনো চিহ্ন এখনো দেখতে না পাওয়ার বিষয়টি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে।’

১৯৭৭ সালে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা শক্তিশালী একটি বেতার সংকেত শনাক্ত করেছিলেন। ‘ওয়াও! সিগন্যাল’ নামে পরিচিত ওই সংকেতের উৎস এখনো নিশ্চিতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। মহাকাশে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে এটি অন্যতম রহস্যময় ঘটনা।

এর আগেও ভিনগ্রহের প্রাণ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মাস্ক। তিনি বলেছেন, পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের আসার পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ তিনি দেখেননি। স্পেসএক্সের স্যাটেলাইট নেটওয়ার্কের উদাহরণ দিয়ে তিনি বলেন, মহাকাশে চলাচলের সময় তাদের কোনো মহাকাশযানকে কখনো ভিনগ্রহের কোনো যান এড়িয়ে চলতে হয়নি।

তবে এ বিষয়ে সংশয় থাকলেও ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে আগ্রহী মাস্ক। পৃথিবীর বাইরে প্রাচীন প্রাণের চিহ্ন কিংবা অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার অস্তিত্বের প্রমাণ খুঁজে পাওয়ার সম্ভাবনা তাকে আগ্রহী করে তোলে।

মাস্কের সাম্প্রতিক মন্তব্যে ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বরং মহাবিশ্বে আমরা একা কি না, সেই অমীমাংসিত প্রশ্নটিই আবার সামনে এসেছে।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

৫ হাজার কোটি টাকা খরচ করেও ভরাডুবি, যে কাণ্ড ঘটালেন ইলন মাস্ক

৫ হাজার কোটি টাকা খরচ করেও ভরাডুবি, যে কাণ্ড ঘটালেন ইলন মাস্ক

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

আরও পড়ুন

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান ইলন মাস্ক

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান ইলন মাস্ক

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম