ইরান যুদ্ধ সত্ত্বেও চীনের তেল আমদানি ৭ মাসের মধ্যে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
অক্টোবরে দেশটি ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটলেও চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে। গত অক্টোবর মাসে দেশটির তেল আমদানি চলতি বছরের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরা
চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটি ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর পরিমাণ ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দৈনিক আমদানি বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ।
তবে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে চীনের তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ।
এদিকে, চলতি বছরের প্রথম ১০ মাসে চীন মোট ৩৯ কোটি ৯৯ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ১৫ দশমিক ১ শতাংশ কম।
বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনের আমদানি পরিস্থিতি জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশটির আমদানির পরিসংখ্যান বিশেষ গুরুত্ব পাচ্ছে।


