Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

Advertisement

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্প মালিকরা। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) মালিকপক্ষের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত ঐ যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

এ সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন ধার্য ছিল। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল মালিকপক্ষ। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন তারা।

আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময় রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে মজুরি ঘোষণা করা জরুরি। এতে নতুন মজুরি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য কারখানার মালিকরা পর্যাপ্ত সময় পাবেন।

বিজ্ঞপ্তিতে শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান বিজিএমইএ ও বিকেএমইএর দুই সভাপতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে

পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে

আরও পড়ুন

বেসিক ব্যাংকে যোগ দিলেন নতুন এমডি নূরুল হুদা

বেসিক ব্যাংকে যোগ দিলেন নতুন এমডি নূরুল হুদা

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম