আ.লীগের তাণ্ডবের প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়, তাতীবাজার, বংশাল, গোলাপশাহ মাজার হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী (এমপি), বিশেষ অতিথি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। প্রতিবাদী মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রফিকুল ইসলাম, নাসির উদ্দিন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক, আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদদীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এস এম কবির, রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকিম, মামুন খান, রাসেল খান, সহ সাংগঠনিক সম্পাদক সাফি মো. জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, মানবাধিকার সম্পাদক মোক্তাদির হোসেন তরু ও প্রশিক্ষণ সম্পাদক এম আর গনি মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক কামরুজ্জামান হিরা, দুর্যোগ ও এাণ সম্পাদক শহিদ মল্লিক, শিল্প সম্পাদক নুরুল আলম বিপ্লব, ধর্ম সম্পাদক খলিলুর রহমান খলিল, শ্রম সম্পাদক নুর আলম, কৃষি সম্পাদক আলাউদ্দিন, সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভুইয়া সাগর, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ। সহ সংস্কৃতি সম্পাদক আল আমিন সোহাগ, সদস্য আরিফ, আব্দুল আলিম মিঠু ও রফিকুল ইসলাম রফিক।
এছাড়া উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক ১নং সহ সাংগঠনিক সম্পাদক এমরান উল্লাহ, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীব সহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
