Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ে আগুনে পুড়ল ১৬ বসতঘর

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

পাহাড়ে আগুনে পুড়ল ১৬ বসতঘর

Advertisement

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম বড়ইতলীপাড়ায় ভয়াবহ আগুনে ১৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী আরও কয়েকটি বসতঘরও।

সোমবার গভীর রাতে (৯ নভেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলীপাড়ায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনে গ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ১৬টি বসতবাড়ি এবং ২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পার্শ্ববর্তী আরও কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এলাকাটি দুর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েও ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এ্যানি বড়ুয়া জানান, রাতে সোয়া এগারোটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বড়ইতলীপাড়ায় আগুন লাগার খবর আসে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অন্যদিকে বান্দরবান সদর থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার হওয়ায় বিষয়টি বান্দরবান সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। সেখানে পৌঁছতে হলে সড়ক থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢালু পথ পেরিয়ে সাঙ্গু নদী অতিক্রম করতে হয়। কিন্তু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন বহন করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়িন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলীপাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় তাৎক্ষণিক পৌঁছানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনেছেন গ্রামবাসী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম