Logo
Logo
×
   

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

ফাইল ছবি

সাভারে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ওই মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুকে মাদ্রাসার ভেতর ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে বিষয়টি জানাজানি হয়। এমন অভিযোগের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানায় পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .