Logo
Logo
×
   

সারাদেশ

নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে র‍্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকাটি ছিনতাইকারী ও মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিত।  

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার পাওয়া যায়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .