Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

Advertisement

Icon

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মো. মোসলেম সরকার। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন স্থানীয়রা। 

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মোসলেম সরকারের সহযোগী আসাদুল্লাহকে আটক করা হয়। পরে বিষয়টি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে।

জানা যায়, উপকারভোগীদের জন্য বরাদ্দ চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেয়ার সময় স্থানীয় লোকজন চালগুলো আটক করেন। এ ঘটনায় হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন।

জব্দ করা চালের প্রতিটি বস্তায় ২৫ কেজি করে চাল ছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা।

এদিকে সরকারি চাল আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মোসলেম সরকারকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই, তাদের পরিচয় তারা অপরাধী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো অপরাধীর স্থান বিএনপিতে নেই। 

তিনি বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল, অনিয়ম করার জন্য নয়। এ ঘটনায় মোসলেম সরকারকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া একজন শিক্ষক নেতা। তিনি কোনো ধরনের অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তিনি নিজে থানায় ফোন করে ডিলার মোসলেম সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।   

অভিযোগের বিষয়ে জানতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও বিএনপি নেতা মো. মোসলেম সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরিদা আবেদীন বলেন, আপনার মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল আটকের খবর পাই। পরে পুলিশকে জানানো হলে তারা চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, চালগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় আরও কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, বুধবার রাতে স্থানীয় লোকজন ২৫ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি চাল আটক করেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম