Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

Advertisement

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

ঘটনাস্থলেই জিহাদুলের মৃত্যু হয়।

Advertisement

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জিহাদুল ইসলাম যশোর জেলার বাসিন্দা। তিনি হেকেম বাংলাদেশ নামের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে দায়িত্ব পালন করতেন তিনি।

স্থানীয়রা জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত রতনপুর রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের রেললাইন পারাপার করতে হয়। স্থানীয়দের দাবি, এর আগেও এই ক্রসিংয়ে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা সাব্বির বলেন, রতনপুর রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। এখানে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিও হচ্ছে।

আরেক বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা এই রেলক্রসিংয়ে দীর্ঘদিনেও নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শীতের আগমনী বার্তা, বিকালেই কুয়াশার চাদরে ঢাকছে ফসলি মাঠ

শীতের আগমনী বার্তা, বিকালেই কুয়াশার চাদরে ঢাকছে ফসলি মাঠ

মা রান্নার কাজে ব্যস্ত, পুকুরে ডুবল ১৮ মাসের শিশু

মা রান্নার কাজে ব্যস্ত, পুকুরে ডুবল ১৮ মাসের শিশু

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

আরও পড়ুন

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম