Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement

রাজবাড়ী সদর উপজেলায় আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল খাঁ (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে গ্রেফতার সাইফুল খাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালু খাঁর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে আমড়া কুড়াতে যায় ওই শিশু। এ সময় শিশুটিকে একা পেয়ে সাইফুল তাকে টেনে-হিঁচড়ে পাশের ঘন গাছপালার মধ্যে নিয়ে নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে সাইফুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, আট বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত সাইফুল খাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভরা মৌসুমে পদ্মায় ইলিশের আকাল, জেলেদের মাথায় হাত

ভরা মৌসুমে পদ্মায় ইলিশের আকাল, জেলেদের মাথায় হাত

৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

আরও পড়ুন

আজান দেওয়ার সময় মসজিদে প্রাণ গেল মুয়াজ্জিনের

আজান দেওয়ার সময় মসজিদে প্রাণ গেল মুয়াজ্জিনের

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম