Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভরা মৌসুমে পদ্মায় ইলিশের আকাল, জেলেদের মাথায় হাত

Advertisement

Icon

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

ভরা মৌসুমে পদ্মায় ইলিশের আকাল, জেলেদের মাথায় হাত

ভরা মৌসুমে ইলিশের এমন তীব্র আকালে নদীপাড়ের হাজারও জেলে ও মৎস্যজীবীর চোখে-মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর হতাশার ছাপ

Advertisement

ভরা মৌসুমেও রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা। ভোরের আলো ফোটার আগেই বুকভরা আশা নিয়ে ট্রলার ও নৌকা ভাসিয়ে নদীতে নামছেন জেলেরা; কিন্তু দিনশেষে তাদের ফিরতে হচ্ছে শূন্যহাতে, নয়তো সামান্য কিছু ছোট আকারের মাছ নিয়ে।

ভরা মৌসুমে ইলিশের এমন তীব্র আকালে নদীপাড়ের হাজারও জেলে ও মৎস্যজীবীর চোখে-মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর হতাশার ছাপ।

সরেজমিন দেখা গেছে, অন্য বছরগুলোতে এ সময় পদ্মাপাড়ের মাছের আড়তগুলোতে চলত হাঁকডাক আর কেনাবেচার ধুম। ঘাটে ট্রলারভর্তি তাজা ইলিশ নামানো আর আড়তে স্তূপ করে রাখার সেই চিরচেনা রূপ এবার পুরোপুরি উধাও। ঘাটগুলোতে অলস নোঙর করে রাখা সারি সারি ট্রলার আর নৌকা; আড়তগুলোতে ভরপুর রূপালী ঝিলিকের বদলে নেমে এসেছে সুনসান নীরবতা।

পদ্মাপারের জেলে সালাম প্রামাণিক, বাবু হলদার ও নিজাম সরদার জানান, জ্বালানি তেল, জাল ও নৌকার পেছনে প্রতিদিন যে টাকা ব্যয় হচ্ছে, সারাদিন জাল টেনে মাছ বিক্রি করে তার এক-চতুর্থাংশ খরচও উঠছে না। মহাজন, এনজিও এবং বিভিন্ন ব্যাংকের ঋণের বোঝা টানতে গিয়ে তারা এখন দিশেহারা।

আক্ষেপ প্রকাশ করে বাসুদেব হলদার নামে এক প্রবীণ জেলে বলেন, নদীতে পানির গভীরতা কমে গেছে, জেগে উঠছে ডুবোচর, আবহাওয়াও অনুকূলে নেই। আগে যেখানে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, এখন সারাদিন জাল টেনেও একটা মাঝারি আকারের মাছ পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

ইলিশ সংকটের এই ধাক্কা আরও বাড়িয়ে দিয়েছে আসন্ন সরকারি নিষেধাজ্ঞা। দেবগ্রাম ও দৌলতদিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রহমান শেখ জানান, এমনিতেই নদীতে মাছ নেই, সংসার চালানো দায়। এর মধ্যে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা। এ সময়ে কিভাবে সংসার চলবে, তা ভেবে জেলেরা চোখে অন্ধকার দেখছেন। অনেকে বাধ্য হয়ে বিকল্প কর্মসংস্থানের খোঁজে পেশা বদলের চিন্তা করছেন।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিঠাপানিতে প্রবেশের পথে নদীর নাব্য সংকট, নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার এবং নির্বিচারে জাটকা নিধনের কারণে উজানে ইলিশ আসার হার কমে গেছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, পরিবহণ ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত জেলেদের সরকারি খাদ্যসহায়তা দেওয়া হবে। জাতীয় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে পদ্মায় ইলিশের সংকট অনেকটাই কেটে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

আরও পড়ুন

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

মীরসরাইয়ে কারখানায় দুর্ঘটনা: চীনা প্রকৌশলীসহ দগ্ধ ৩ জনের মৃত্যু

মীরসরাইয়ে কারখানায় দুর্ঘটনা: চীনা প্রকৌশলীসহ দগ্ধ ৩ জনের মৃত্যু

ইউপি ভবনের বেহাল দশা, হেলমেটই কর্মীদের ভরসা

ইউপি ভবনের বেহাল দশা, হেলমেটই কর্মীদের ভরসা

পিরোজপুরে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

পিরোজপুরে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম