রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
এতে জেলা বিএনপি কার্যালয়ের কেচিগেটের সামনের অংশ পুড়ে গেছে।
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের প্রবেশপথের কেচিগেটে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পুলিশকে খবর দেন।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাতে জেলা শহরের দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে জেলা বিএনপি কার্যালয়ের কেচিগেটের সামনের অংশ পুড়ে গেছে।
জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মো. আতর আলী শেখ জানান, রাত ১টার দিকে তিনি কার্যালয়ের সব তালা পরীক্ষা করে বাড়িতে চলে যান। এ সময়ও আশপাশে কাউকে তিনি দেখতে পাননি। সকালে তার স্ত্রী কার্যালয়ের কেচিগেট পোড়া অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করে দলীয় নেতাকর্মীদের খবর দেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, এটা দুষ্কৃতিকারীদের একটি উসকানি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়ার আলামত পেয়েছেন। প্রাথমিকভাবে কেরোসিন তেল ব্যবহার করে আগুন দেওয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6ac0f51163ab1.jpg)