Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

Advertisement

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

চার বিঘা জমিতে খনন করা দুটি পুকুরে এ মাছ নিধনের ঘটনা ঘটে।

Advertisement

পাবনার সুজানগর পৌরসভার চরমানিকদীরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার বেশি মাছ নিধন করার অভিযোগ উঠেছে। 

শনিবার (৩ অক্টোবর) ভোররাতের দিকে সুজানগর পৌরসভার চরমানিকদীর এলাকায় চার বিঘা জমিতে খনন করা দুটি পুকুরে এ মাছ নিধনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা অভিযোগ করে জানান, বাড়ির পার্শ্ববর্তী চার বিঘা আয়তনের দুটি পুকুর মঞ্জু মণ্ডলের কাছ থেকে বছরে ৭০ হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা। 

কিন্তু পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে পুকুরে থাকা মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এর আনুমানিক মূল্য ১০ লাখের অধিক টাকা।

এ সময় ক্ষতিগ্রস্ত দুই মৎস্যচাষি আরও বলেন, স্থানীয় ব্র্যাক অফিস থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেছি। আমাদের পথে বসিয়ে দিল, আমাদের বাঁচার আর কোনো অবলম্বনই থাকল না।

প্রতিবেশীরা জানান, শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগান। যারা এ কাজ করেছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

সুজানগর থানার ওসি মোজাফফর জানান, মৎস্যচাষির অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

আরও পড়ুন

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম