Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

Advertisement

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

নারগিস

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারগিস (৪২) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

আটক নারগিস ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

ভুক্তভোগীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের ধুরুয়া গ্রামের পাঁচ নারীর কাছ থেকে মোট ৮২ হাজার টাকা হাতিয়ে নেন নারগিস। এর মধ্যে কনক মিয়ার স্ত্রী হোসনে আরার (৩২) কাছ থেকে ১৬ হাজার, মৃত আবদুল মান্নানের স্ত্রী রাবেয়া খাতুনের (৫০) কাছ থেকে ১৮ হাজার, কাজল মিয়ার স্ত্রী জোসনা আরার (৩০) কাছ থেকে ১৬ হাজার, মৃত আবদুল হেকিমের স্ত্রী আছিয়া খাতুনের (৬০) কাছ থেকে ১৬ হাজার এবং রুবেল মিয়ার স্ত্রী তন্বী আক্তার লিমার (৩০) কাছ থেকে ১৬ হাজার টাকা নেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার অভিযুক্ত নারগিস ওই নারীদের জানান যে, ফ্যামিলি কার্ড পেতে হলে তাদের প্রত্যেককে আরও চার হাজার টাকা করে দিতে হবে। পরে আঠারবাড়ী রায়েরবাজারে অতিরিক্ত টাকা নিতে এলে ভুক্তভোগী নারী ও তাদের স্বজনরা মিলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, প্রতারণার অভিযোগে স্থানীয়রা এক নারীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

আরও পড়ুন

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম