যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ
Advertisement
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুদিনে এক এক করে চালু দুটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। ফলে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র থেকে এখন জাতীয় গ্রিডে যোগ করতে পারছে না এক ইউনিট বিদ্যুতও।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকাল ৬টা ২০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। সেটি চালুর চেষ্টা চলছিল। এরই মধ্যে এক দিন পর মঙ্গলবার সকাল ৫টা ৫ মিনিটে সাব-স্টেশনের একটি ইক্যুইপমেন্ট নষ্ট হয়ে যাওয়ায় ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটিও বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
প্রধান প্রকৌশলী জানান, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র থেকে টানা তিন মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন চলছিল। বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক সমস্যা ঘটতেই পারে। যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করে দ্রুত পুনরায় বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে বলে জানান তিনি।
