Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী

Advertisement

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী

ফাইল ছবি

Advertisement

দাগনভূঞায় যৌতুকের দাবিতে ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী একরামুল হক ওরফে চুট্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত একরামুল হক চুট্টু দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সৈয়দ আহমদের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই একরামুল পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১১ জানুয়ারি ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার আরজিনা আক্তারের সঙ্গে একরামুল হক চুট্টুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর চুট্টু অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। একপর্যায়ে চুট্টু আরজিনার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন।  

যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে আরজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২৬ আগস্ট রাতে নির্যাতনের একপর্যায়ে আরজিনা মারা যান। পরদিন ২৭ আগস্ট পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে।

এ ঘটনায় নিহত আরজিনার মামা মীর হোসেন দুলাল বাদী হয়ে একরামুল হক চুট্টুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় হত্যা মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাব উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। পলাতক আসামিকে গ্রেফতারের পর থেকে রায় কার্যকর হবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম