Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৪ অক্টোবর) রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সুমন সদর উপজেলার গাছপাড়া গ্রামের রবি হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় সুমনকে বাড়ির সামনের একটি দোকানের কাছে রেখে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে সদর উপজেলার বিলভাদুড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোববার কোনো এক সময় সুমনকে ধরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ওসি আরও জানান, নির্যাতনের একপর্যায়ে সুমনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি রিকশায় করে বাড়ির সামনে রেখে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশ জানতে পেরেছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম