Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

Advertisement

আমতলীতে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডিলাররা এক হাজার ৮শ টাকা দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। ওই গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রেতারা দুই হাজার থেকে দুই হাজার দুইশ টাকায় বিক্রি করছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো তদরকি নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। দ্রুত সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

জানা গেছে, সেপ্টেম্বর মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছেন সরকার। খুচরা পর্যায় ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার ৫৯৮ টাকা বিক্রি। কিন্তু আমতলীতে একটি সিন্ডিকেট চক্র সংকট দেখিয়ে ওই গ্যাস সিলিন্ডার দুই হাজার থেকে দুই হাজার দুইশ টাকায় গ্যাস বিক্রি করছেন। এতে দুর্ভোগে পড়েছেন ক্রেতারা।

ক্রেতা হুমায়ুন কবির বলেন, গত তিন দিন আগে তালুকদার বাজার থেকে দুই হাজার একশ টাকায় ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের বোতল ক্রয় করেছি। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বোতল প্রতি ৫শ টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে।

খুচরা বিক্রেতা আমান উল্লাহ বলেন, ডিলার ইব্রাহিম ও বাচ্চু ভ্যানগাড়িতে করে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছেন। এক হাজার ৮শ টাকা করে ওমেরা, আইগ্যাস, বিএম, সেনা ও পেট্টোম্যাক্স গ্যাসের ডিলিন্ডার ক্রয় করছি। ওই গ্যাস ৫০ টাকা বেশি দামে বিক্রি করছি। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

পেট্টোমাক্স গ্যাস কোম্পানির গ্যাস ডিলার ইব্রাহিম বলেন, এক হাজার ৮শ টাকা করে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করছি।

ওমেরা গ্যাস কোম্পানির ডিলার আতিকুর রহমান বাচ্চু বলেন, গ্যাসের তীব্র সংকট রয়েছে। মাত্র ছয়টি কোম্পানির গ্যাসের সিলিন্ডার বাজারে সরবরাহ আছে। ওই কোম্পানিগুলো সিলিন্ডার প্রতি একশ ৩০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন।

বসুন্ধরা গ্যাস কোম্পানির ডিলার মহিউদ্দিন বলেন, গত দুই মাস ধরে কোম্পানি গ্যাস সিলিন্ডার দিচ্ছে না। তাই বিক্রি বন্ধ রয়েছে।

সেনা কোম্পানির গ্যাস ডিলার রেজাউল বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের বেশ সংকট রয়েছে। ২০০ বোতল গ্যাস সিলিন্ডার মংলা থেকে আনতে ১৯ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছি। কোম্পানির  মূল্য ও ভাড়া মিলিয়ে গ্যাস বিক্রি করতে হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকার নির্ধারিত মূল্যেরে চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সুযোগ নেই। বেশি দামে গ্যাস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

কবরস্থানের জমি দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

কবরস্থানের জমি দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

জামিন নামঞ্জুরে এজলাসেই পুলিশের ওপর হামলা!

জামিন নামঞ্জুরে এজলাসেই পুলিশের ওপর হামলা!

চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

আমতলীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আমতলীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম